সাধারণ প্রশ্ন (FAQ)
প্রশ্ন: কীভাবে রিসেলার হব?
উত্তর: আবেদন ফর্মে আপনার সঠিক তথ্য দিন। আমরা যাচাই করে একাউন্ট অনুমোদন করব। অনুমোদনের পর প্রোডাক্ট ও দাম দেখতে পারবেন।
প্রশ্ন: কি স্টক কিনে রাখতে হবে?
উত্তর: না। প্রোডাক্ট আমাদের কাছে থাকে, প্যাকিং ও ডেলিভারিও আমরা করি। আপনি শুধু বিক্রিতে মন দেবেন।
প্রশ্ন: প্রফিট কখন পাব?
উত্তর: অর্ডার ডেলিভারি হওয়ার সাথে সাথে প্রফিট আপনার ওয়ালেটে যোগ হয়। তারপর বিকাশ/নগদে উইথড্র করতে পারবেন।
প্রশ্ন: ডেলিভারি কত দিনে হয়?
উত্তর: ঢাকার ভিতরে সাধারণত ১-২ দিন, ঢাকার বাইরে ২-৪ দিন।
প্রশ্ন: কাস্টমার প্রোডাক্ট না নিলে কী হবে?
উত্তর: প্রোডাক্ট আমাদের কাছে ফেরত আসবে, আর ডেলিভারি চার্জ আপনার ওয়ালেট থেকে কাটা হবে।
প্রশ্ন: পার্সেলে কি আপনাদের নাম থাকবে?
উত্তর: না, ইনভয়েসে আপনার শপের নাম থাকবে। কাস্টমার জানবে প্রোডাক্টটা আপনার।
প্রশ্ন: কত টাকা হলে উইথড্র করা যায়?
উত্তর: সর্বনিম্ন উইথড্রের পরিমাণ ওয়ালেট পেজে দেখানো আছে।